ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভুটভটির মুখোমুখি সংঘর্ষ ২ জন নিহত ও ৩ জন আহত । 

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২০, ২০২৫
  • 96 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২:৩০ মিনিটে বদলগাছী পাহাড়পুর সড়কে চকবনমালী প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন ব্যক্তিই সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,সিএনজি টি গোবরচাপাহট বাজার থেকে বদলগাছীর দিকে আসছিলো আর ভুটভটি বদলগাছী থেকে গোবরচাপাহাটের দিকে যাওয়ার সময় চকবনমালী এলাকায় গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির ২ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা সাথে সাথে উদ্ধার কাজে শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে এসে তিন জন আহত ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত এক যাত্রীর নাম কার্তিক চন্দ্র, তার বাড়ি বদলগাছী সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে।

অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায় নি। আর আহত তিনজন যাত্রী বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪