ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মহাদেবপুরে উদয়ন সমিতির উদ্যোগে ৩৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Mizanur
  • প্রকাশিত : শনিবার, মে ৩১, ২০২৫
  • 92 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর মহাদেবপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উদয়ন সমিতির (উস) উদ্যোগে প্রায় অর্ধশত বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এসব বাইসাইকেল বিতরণ উপলক্ষে মহিষবাথান উদয়ন সমিতির কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি মকলেছুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এছাড়াও অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মহিষবাথান উদয়ন সমিতির নির্বাহী পরিচালক ফজলুল হক মোল্লা, হাতুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, সমিতির ম্যানেজার দুরুল হুদা, ইউপি সদস্য মোরশেদ আলম, সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম, মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, সমাজ সেবক বেলাল হোসেন, আব্দুর রব, সুলতান জাভেদ প্রমুখ।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ৩ লাখ ৫০ হাজার টাকার অর্থায়নে মহিষবাথান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলগামী ৩৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪