ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মহাদেবপুরে সুনিল চন্দ্র রবিদাস নামে এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার ।

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জুন ১১, ২০২৫
  • 122 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর মহাদেবপুরে সাবেক এক গ্রাম পুলিশ সদস্যের মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালনা গ্রামে।

৫ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই গ্রাম থেকে সুনীল চন্দ্র রবিদাস (৪০) নামে সাবেক এক গ্রাম পুলিশ সদস্যের মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করেন। সুনীল কালনা গ্রামের মৃত চৈতন্য রবিদাসের পুত্র। সুনীল চন্দ্র রবিদাসের বুকের নিচে পাঁজরের এপাশ থেকে অপর পাশে বাঁশের গজাল ঢুকানো মরদেহ তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে এদিন সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে মহাদেবপুর থানার এস আই সামির উদ্দিন  সঙ্গীয় ফোর্স বেলা ১১ টার দিকে ওই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

স্থানীয়দের ধারণা গতরাতে তালের রস নামাতে গিয়ে অসাবধানতা বসত গাছ থেকে পড়ে তার এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে সুনীলের শরীরে ঢুকে থাকা বাঁশের গজাল এবং পড়ে থাকা মরদেহের বর্ণনায় স্থানীয় অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক মনে করছেন। তবে তাল গাছ থেকে পড়ে নাকি তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোন রহস্য রয়েছে এ মৃত্যুর পিছনে, এটা পরিস্কার হবে পোষ্টমডেম রিপোর্টের উপর। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে তাল গাছ থেকে পড়েই মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে সুনীল রবিদাসের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হবে ওই পুলিশ অফিসার জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪