ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়ানে পুকুরের জলেডুবে এক শিশুর মৃত্যু

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
  • 75 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ । 

 

নওগাঁয় খেলা করার সময় অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে মোস্তাকিন হোসেন নামে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এশিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩ জানুয়ারী নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার দক্ষিন লক্ষিপুর গ্রামে।

নিহত শিশু মোস্তাকিন হোসেন হলেন দক্ষিন লক্ষিপুর গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। স্থানিয় সুত্র জানায়, শুক্রবার জুমা নামাজ শেষে মুসল্লিরা মসজীদ থেকে বাড়িতে ফেরার পথে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুকে দেখতে পেয়ে সাথে সাথে পানি থেকে উদ্ধার করেন।

শিশুমোস্তাকিন হোসেন খেলার সময় অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে আর উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে বলেই স্থানিয়রা জানিয়েছেন। শিশু মৃত্যুর ঘটনায় শিশুর পরিবার, স্বজন সহ এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪