ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মহাদেবপুর চকগোবিন্দপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুন ১৪, ২০২৫
  • 102 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

 

নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর মহাদেবপুর শাখার আয়োজনে ঈদের চকগোবিন্দ গ্রামের একটি বাংলা চাতালে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের আমীর ও জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মো. আব্দুর রাকিব।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক,

নওগাঁ জেলা ছাত্র শিবিরের সভাপতি সারোয়ার হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আলী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর ইসলাম, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আরিফ উদ্দিন মোল্লা, সফাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল লতিফসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা।

আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় তিনি আন্দোলনে আহতদের রোগমুক্তি কামনা করে বলেন, আজ পুরো জাতি যখন স্ব-পরিবারে ঈদ আনন্দ উপভোগ করছে ঠিক তখন জুলাই বিপ্লবে আহতরা পরিবার ছেড়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আজ প্রথম তাদের ছাড়া কুরবানীর ঈদ পালন করছে। এটা যে কতটা কষ্টদায়ক একমাত্র ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাই বুঝতে পারছে। জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের লালন করতে হবে। এখন সময় এসেছে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার।

তিনি আরও বলেন, বিগত সময়ের কর্মকান্ডে পিছিয়ে পড়া দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সেজন্য নতুন দিগন্তের সূচনার জন্য আগামীতে আলেম উলামার নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সমগ্র দেশের ন্যায় মহাদেবপুর উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সকল দায়িত্বশীল নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪