ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দায় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে শ্রমিক উধাও ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ২৯, ২০২৫
  • 89 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা উপজেলার নিমবাড়িয়া দাখিল মাদ্রাসায় ভবন নির্মাণকাজের গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন নির্মাণ শ্রমিকেরা। চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবনের এই প্রকল্প বাস্তবায়ন করছে শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। স্থানীয় বাসিন্দারা জানান, ভবনের ব্যাচ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় রড ও সিমেন্ট মাদ্রাসার পুরোনো একটি কক্ষে মজুত রাখা হয়েছিল। শুক্রবার (২৭ জুন) রাতে সেগুলোর একটি বড় অংশ এবং একটি মিক্সচার মেশিন নিয়ে নিরুদ্দেশ হয়ে যান শ্রমিকেরা।

ঠিকাদারের ম্যানেজার আমজাদ হোসেন বলেন, ‘রাতের খাবার শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত ১২টার দিকে ঘুম ভেঙে দেখি শ্রমিকেরা নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে ঠিকাদার ওয়ালিউল হককে জানাই। পরে দেখি ৫০ বস্তা সিমেন্ট, বেশ কিছু রড আর একটি মিক্সচার মেশিন নেই।’

জানা গেছে, শ্রমিকদের নেতৃত্বে ছিলেন শফিকুল ইসলাম নামের একজন সর্দার। সাতজন শ্রমিক নিয়ে তিনি সেখানে কাজ করছিলেন। তিনি নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেন ঠিকাদারের লোকজন। আয়াপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘রাতেই ঠিকাদার মোবাইলফোনে আমাকে বিষয়টি অবহিত করে। এরপর মাদ্রাসায় গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।’

ঠিকাদার ওয়ালিউল হক বলেন, ‘এই শ্রমিকেরা দীর্ঘদিন ধরে আমার প্রতিষ্ঠানে কাজ করছে। গত বৃহস্পতিবার (২৬ জুন) তাদের পাওনা টাকা পরিশোধ করি। তখন শ্রমিক সর্দার শফিকুল প্রয়োজনের কথা বলে অতিরিক্ত কিছু টাকাও নেয়। কেন তারা এমন করল, বুঝতে পারছি না। আমি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪