ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর মান্দা কুসুম্বা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি’র‌ শাখা অফিস শুভ উদ্বোধন

Mizanur
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
  • 82 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ । 

 

 

নওগাঁর মান্দায় কুসুম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের কুসুম্বা মোড়ে অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এনামুল হক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মকে। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক মুকুল, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ডি এম মালেক, যুগ্ন আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের অব্যয়ক শহিদুজ্জামান সালেক , উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম চৌধুরী ,সাধারণ সম্পাদক গুলজার রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মরহুম সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিকের জন্য মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪