ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁর সীমান্ত এলাকায় ইব্রাহিম নামে এক বাংলাদেশী গরুর রাখালকে গুলি করেছে ভারতীয় বিএসএফ । 

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
  • 74 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার,  জেলা প্রতিনিধি নওগাঁ:

 

 

নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে এক বাংলাদেশি রাখালকে গু*লি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইব্রাহিম (৪০) নামের ওই রাখাল সেখানে গরু চরাচ্ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ২২৬নং পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে ইব্রাহিম নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় একটি সূত্র। তবে বিএসএফের পক্ষ থেকে তার নিহতের তথ্য নিশ্চিত করা হয়নি। গুলির শিকার ইব্রাহিমকে এখনও উদ্ধার করা হয়নি। তিনি নিতপুর ইউনিয়নের সৈয়দ মণ্ডলের ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের প্রতিবেশী মতিউর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম সীমান্ত এলাকায় গরু চরাতে যান। এসময় ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই ইব্রাহিম মারা যান বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দুপুর পর্যন্ত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম। তিনি বলেন, নিতপুর সীমান্তের ২২৬নং পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে বিএসএফ এখনো গুলি চালানোর ঘটনা অস্বীকার করছে।

এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে বৈঠকের নির্ধারিত সময় এখনো জানানো হয়নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪