ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ আন্তঃজেলা ডাকাত দলের নেতা আতাউর রহমান- শান্ত গ্রেফতার

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
  • 149 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পালের নেতৃত্বে গত ভোর রাতে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক মহাদেবপুর থানার চেরাগপুর গ্রাম থেকে ৭টি ডাকাতিসহ ১৭ টি মামলার আসামি আতাউর রহমান @শান্ত@বিপ্লব(৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম আব্দুল মজিদ মন্ডল। বিপ্লব আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি এবং সদর থানায় মোট ১৭টি মামলা রয়েছে। ইতোমধ্যে অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সাম্প্রতিক সময়ে নওগাঁর পত্নীতলা এলাকার সড়কে বাস ডাকাতি ও আত্রাই থানার স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে ডাকাতি সংঘটনের সাথে সে জড়িত। অদ্য ২৬/০২/২০২৫ তারিখ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ৭টি ডাকাতি, ৪টি চুরি, ২ টি চাঁদাবাজি, ২ টি মাদক, ১টি মারামারি ও ১ টি অস্ত্র আইনে মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪