ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ জেলাসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব মুখোর পরবিশে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ২৯, ২০২৫
  • 85 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, জেলা প্রতিনিধি নওগাঁ:

 

 

নওগাঁ জেলাসহ সারাদেশে উৎসব মুখোর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে।

নওগাঁ জেলা শহরের প্রায় ৫ শ” বছরের ঐতিহ্য বাহিনী কালিতলা শ্রী শ্রী বুড়া কালি মাতা পূজা মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপি’র আব্বা কমিটির সদস্য ও সাবে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।

রথযাত্রার শুভ সূচনায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার কুন্ডু, সদস্যসচিব সঞ্জয় কুমার দাস, রথ উদযাপন কমিটির আহবায়ক অরুন কুমার সাহা নেপাল, কালিতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার সাহা, বাংলাদশে জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সুবীর দাস, কালীতলা মন্দিরের কার্যনির্বাহী সদস্য পুলক কুমার রায়, নওগাঁ আখড়াবাড়ী মন্দিরের দপ্তর সম্পাদক সুবল চন্দ্র মন্ডল প্রমূখ।

এছাড়াও জেলার মহাদেবপুর উপজেলার শহরের শিবগঞ্জ মোড় শিববিগ্রহ মন্দির প্রাঙ্গণে রথযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। শ্রীশ্রী রক্ষাকালী মাতা মন্দির কমিটির উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল,

উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ শ্রী রতন কুমার মন্ডল,সাধারণ সম্পাদক সুমন কুমার সিং, মহাদেবপুর কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক আমিয় চন্দ্র মন্ডল,শিক্ষক মাতৃ প্রসাদ চ্যাটার্জি,বিশিষ্ট ব্যবসায়ী কালাচাঁদ কুন্ডু, মহাদেবপুর রক্ষাকালী মাতা মন্দির কমিটির সভাপতি শ্রী অনিল চন্দ্র মন্ডল,পোরশার গাংগরিয়া কলেজের সহকারী অধ্যাপক প্রণয় চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পি কুমার রনি, ছাত্রদলের এক নম্বর সদস্য আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

ওই শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণ থেকে হিন্দু সম্প্রদায়ের শত-শত নারী ও পুরুষ ভক্তবৃন্দ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি ধরে টেনে নিয়ে গিয়ে শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির প্রাঙ্গণ এলাকায় রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪