ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নওগাঁ শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের শুধু গেইট আছে চলাচলের রাস্তা নেই ?

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
  • 73 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ । 

 

নওগাঁর রাণীনগরের শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের মাঠের এক পাশে শুধু গেইট আছে কিন্তু নেই চলাচলের রাস্তা নেই। অপরিকল্পিতভাবে লাখ টাকা খরচে নির্মাণ করা গেইট বর্তমানে কোন কাজেই আসছে না।

শুধুমাত্র আবর্জনা স্তূপের পাশে নামফলকসহ দাঁড়িয়ে আছে গেইটটি। কলেজ প্রশাসনের এমন কাজে হতবাক স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি আনোয়ার হোসেন হেলাল কলেজ পরিদর্শনে এসে একটি প্রধান গেইট নির্মাণের জন্য প্রায় ৩লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। জেলা পরিষদের মাধ্যমে সেই অর্থছাড়ে বিলম্ব হওয়ার কারণে চলতি বছরের শুরুর দিকে সেই অর্থ পেলে কলেজের অধ্যক্ষ সেই অর্থ দিয়ে কলেজ মাঠের পশ্চিম দিকে রাস্তা বিহীন একটি গেইট নির্মাণ করেন। সরেজমিনে দেখা গেছে, গেইটের সামনে এক মানুষ সমান উঁচু রেলওয়ের রাস্তা রয়েছে।

নির্মাণ করা সেই গেইটের সঙ্গে রেলওয়ের রাস্তার সংযোগ স্থাপন করতে গেলে প্রায় ৬ফিট উচ্চতা মাটি ভরাট করতে হবে। আর মাটি দিয়ে ভরাট করলে গেইটের অর্ধেক অংশই মাটি দিয়ে পূরণ হয়ে যাবে তখন আর ওই গেইট দিয়ে কলেজের শিক্ষার্থী কেনো কোনো মানুষই যাতায়াত করতে পারবে না বলছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক জানান, সমন্বয়হীনতার অভাবে কলেজের সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেছে। বর্তমানে কলেজের পুরাতন ভবন মেরামতের কাজ চলমান রয়েছে সেটির মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এমন রাস্তাবিহীন গেট দেখে সবাই হতবাক।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪