ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইলে দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশ শিশু বৃদ্ধা ঝুঁকিতে !

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ২৯, ২০২৫
  • 87 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের লোহাগড়া পৌর শহরের বাসিন্দারা দুগন্ধে ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জীবন যাপন করছেন । নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

বাজারের যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলে গড়ে তুলেছেন ভাগাড়। এ কারণে বাজারের ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অস্বস্তিতে রয়েছেন। পৌরবাসী এর থেকে পরিত্রান পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিন দেখা যায়, শহরের কেন্দ্রস্থল লোহাগড়া প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা চত্তর, মুরগী ও মাংশ লক্ষী পাশা খাদ্য গুদামের সামনে প্রতিদিন জমছে ময়লার স্তূপ। এ সব স্থানের কয়েক গজ দুরে রয়েছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ওই এলাকায় দুগন্ধে পরিবেশ হয়েছে দুষিত। রোগী ও স্বজনরা আছেন মহাবিপদে। সোমবার পৌরসভার ৯টি ওয়ার্ডে দেখা গেল একই চিত্র। এদিকে কারোর কোন খেয়াল নেই।

দুগন্ধে সাধারণ মানুষের দিনদিন ওই সমস্ত এলাকায় চলাচল কঠিন হয়ে পড়ছে। এছাড়া মশা-মাছির উপদ্রব বেড়েছে। নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা যুগান্তরকে বলেন, আপনারা ওই সমস্ত এলাকায় একদিন থাকলে বুঝতেন আমরা কি যন্ত্রনার মধ্যে আছি। ভাগাড়ের পাশ দিয়ে হেটে গেলে বমি আসে। তারপরও জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে চলাচল করতে হয়। আনেক শিশু ও বৃদ্ধরা শাস কষ্টে ভুগছেন। এ অবস্থা চলমান থাকলে মনে হয় এলাকা থেকে পালাতে হবে।লোহাগড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাপ্পি বলেন, বাজারের ভেতর যে ভাবে ময়লা-আবজনা জমছে, এতে ব্যবসা করাই কঠিন হয়ে পড়েছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রত ডাম্পিং স্টেশন করে এর থেকে পরিত্রান দেবেন।

এ বিষয় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। তবে উপযুক্ত জায়গা না পাওয়ায় এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। পৌরসভা জমি খুঁজছে, আশা করি দ্রত সমস্যার সমাধান হয়ে যাবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪