ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
  • 69 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় জয়পুর ইউনিয়ানের চর-আড়িয়াড়া গ্রামে পুকুর পাড় থেকে মো.তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মো. তাজিম মোল্যা লোহাগড়া উপজেলার চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মো.শহিদুল মোল্যার ছেলে।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে তাজিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলছিলো, পরে সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়িতে না ফেরা কারনে পরিবারের লোকজন বিভিন্নস্থানে সজন দের বাড়ী সহ খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। রবিবার সকালে নিহত তাজিমের বাড়ি থেকে কিছুপথ দূরে হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। মরদেহ দেখে পেয়ে এলাক্ বাসী ঘটনাস্থলে গিয়ে তাজিমের মরদেহ শনাক্ত করে তার পরিবার কে খবর দেয়। তখন স্থানীয়রা পুলিশে খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে থানা থেকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ সন্ধ্যাহ মূলক ভাবে তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তারা জানায় তাজিম বন্ধুদের নিয়ে রাতে ডাব চুরি করতে যায় এবং তাজিম গাছ থেকে পড়ে গিয়ে মারা যায়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪