ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নববর্ষ উপলক্ষে সাভারে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব 

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
  • 128 শেয়ার

স্টাফ রিপোর্টার: মোঃ কামরুজ্জামান। 

 

নববর্ষ উপলক্ষে সাভারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব অয়োজন করে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সাভার সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে শাখা ছাত্রশিবিরের আয়োজনে এই উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি আলমগীর হোসেন রাকিব ও দুজন জীবন্ত শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জীবন্ত শহীদ আবদুল করিম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া করি এমন একটি সুন্দর দিন দেখতে পেলাম। এইখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে। প্রকাশনা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা যেন ছাত্রশিবিরের প্রকৃত কার্যক্রম বুঝতে পারে। তিনি আরও জানান, ২০১৩ সালে দেলোয়ার হোসেন সাইদির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে গিয়ে ছাত্রলীগের গুলিতে আহত হন।

এই উৎসবের কার্যক্রম সম্পর্কে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আলমগীর হোসেন রাকিব বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের কলেজ শাখা এই উৎসবটি আয়োজন করে। অবিভাবক ও শিক্ষার্থীরা যেন ছাত্রশিবিরের আদর্শ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আমাদের কার্যক্রম শিক্ষার্থী তথা মানব জাতির কল্যাণে। আমাদের এই উৎসবটি দুই দিনব্যাপী আয়োজন করা হয়। আজকেই কার্যক্রমের শেষ দিন বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪