ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীতে লিফলেট বিতরণ করলেন সমন্বয়ক সারজিস আলম

Mizanur
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
  • 56 শেয়ার

মোঃ কামাল হোসেন, নরসিংদী।

 

নরসিংদীতে লিফলেট বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম৭ দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

অদ্য ৮ জানুয়ারি বুধবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন সারজিস আলম ও তার দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এসময় নরসিংদী ও শিবপুরের কয়েক শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেয় এ কর্মসূচিতে।

ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামীলীগ খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিস্কার ভাবে উল্লেখ সহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এ ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করি।

দিনব্যাপী নরসিংদীর শিবপুর, ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড়, মাধবদীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এসময় স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪