ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীতে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষকদের মানববন্ধন

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 60 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান, স্টাফ রিপোর্টার (নরসিংদী):

 

নরসিংদীর প্রেস ক্লাব এর সামনে কৃষকদের মানববন্ধন । যে কৃষক জোগায় ক্ষুধায় অন্ন,সে কৃষক আজ কেন বিপন্ন এ স্লোগানকে সামনে নিয়ে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীর প্রেসক্লাব এর সামনে জেলার কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কৃষক ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কৃষকরা এসব দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো- কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বীজ, সার , কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোল্ডস্টোরেজ ব্যবস্থা, ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষিঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক, পঙ্গু, অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রির ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমাতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, কৃষিপণ্য চলাচলে রেল বগি বরাদ্দ ও টোল প্রথা বিলুপ্ত করা, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ফসল ভিত্তিক লোন ব্যবস্থা চালু করা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বিমা চালু করা।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ নরসিংদীর জেলা শাখার আহ্বায়ক মোঃ অলিউল্লাহ ভূঞা, রায়পুরা উপজেলার আহ্বায়ক মোঃ আলী হোসেন, শিবপুর উপজেলার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, আইয়ুবপুর ইউনিয়নের আহ্বায়ক আতিকুর রহমান আতিক, আমিরগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক মাইন উদ্দিন ভূইয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪