ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর জামিয়া ফারুকিয়া শেরপুর এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১৬, ২০২৫
  • 142 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান স্টাফ রিপোর্টার নরসিংদী:

অদ্য ১৬/৩/২৫ ইং রবিবার,নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর ভরতের কান্দি ৯ নং ওয়ার্ড শেরপুর গ্রামে অবস্থিত জামিয়া ফারুকিয়া শেরপুর মাদ্রাসা ও এতিমখানা ,খাদেম আলহাজ্ব মোছলেহ উদ্দিন এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল এবং ইসলামিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইসলামিক আলোচনা করেন , আলহাজ্ব মনজুর এলাহী চেয়ারম্যান নদীবাংলা গ্রুপ , সাবেক উপজেলা চেয়ারম্যান নরসিংদী সদর ও জেলা বিএনপির সদস্য সচিব। উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া।

পুটিয়া ইউনিয়ন এর সামাজিক ব্যাক্তি মোঃ শাহিন মোল্লা,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলমাছ মিয়া, মোঃ আয়ুব আলী, মইনুল আহমেদ,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ , অভিভাবক বৃন্দ, আলেম ওলামাগন উপস্থিত ছিলেন। উক্ত মাদ্রাসাটি মরহুম আলহাজ্ব আবেদ আলীর সহযোগিতা ও পরিচালনায় একটি সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

সুযোগ্য শিক্ষক মন্ডলী মক্তব, হেফজ এবং কিতাব বিভাগে সুচারু রূপে ইলমে দ্বীনের শিক্ষা দীক্ষা খেদমত ,আঞ্জাম প্রায় চার শতাধিক ছাত্র ও এতিম শিশুদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে পর , বাদ মাগরিব ইসলামিক আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪