ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অটো চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫
  • 86 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান স্টাফ রিপোর্টার নরসিংদী:

 

 

নরসিংদীর পলাশ উপজেলার পাঁচদোনা,চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন বিকেলে এই মরদেহটি শনাক্তের বিষয়ে নিশ্চিত করেন।পুলিশ জানায়, ক্ষতবিক্ষত এই যুবকের নাম দেলোয়ার হোসেন।

পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদ মিয়ার ছেলে দেলোয়ার। তার রাইসা নামে দেড় বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে। নিহতের স্ত্রী রাকিবা বেগম জানায়, আমার স্বামী দেলোয়ার হোসেন গতকাল ১৪ জুন শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি, সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কারা হত্যা করেছে।

পলাশ থানারঅফিসার ইনচার্জ মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ বর্তমানে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪