ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর মনোহরদীতে সীমানা বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ৫, ২০২৫
  • 102 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান, স্টাফ রিপোর্টার (নরসিংদী):

 

নরসিংদীর মনোহরদীতে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়া এর শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া নিহত । অদ্য ৪/৪/২৫ ইং শুক্রবার সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া (গুইলেরটেক) গ্রামে এ ঘটনা ঘটে।

ছোট ভাই বাদল ও নিহত কাজল মিয়া (৫০) চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরেই বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে আবারও তর্ক শুরু হলে মুহূর্তেই উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয়। একপর্যায়ে বাদল মিয়া (৪৫) রাগের মাথায় শাবল দিয়ে বড় ভাই কাজল মিয়ার মাথায় সজোরে আঘাত করিলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মূল আসামি বাদল মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে। মূল আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪