ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর শিবপুরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের থানায় অভিযোগ।

mdbahauddin30
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ৩, ২০২৫
  • 65 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান, স্টাফ রিপোর্টার (নরসিংদী):

 

 

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর মোড় এর দক্ষিণে ব্রীজ সংলগ্ন মোঃ মনির হোসেন স্থায়ীভাবে বসবাস করেন।তিনি একজন ফার্নিচার ব্যাবসায়ী। বাড়ির পাশেই ফার্নিচার এর দোকান। দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন । শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ এর সূত্রে জানা যায়,দীর্ঘ দিন যাবৎ মনির হোসেন এর আপন ছোটভাই জাহিদুল হোসেন (৪০) এর সাথে পারিবারিক বিষয়ে বিরোধ চলে আসছিলো। অদ্য ৩ইং জুন মঙ্গলবার সকালে জাহিদুল হোসেন (৪০), হিমেল (৩৬), সোহেল (৩৮) গং রা মনির হোসেনের ফার্নিচার দোকানের কর্মচারী দের মেশিন না চালানোর জন্য বলে এবং তাঁদের কে শারীরিক ভাবে লাঞ্ছিত করে শাসিয়ে যায়।বিষয়টি ফার্নিচার দোকানের মালিক মনির হোসেন কে তার কর্মচারীরা অবগত করিলে, তিনি কর্মচারী দের কেন মারপিট করা হলো কেন তা জানতে চাইলে, ঠিক তখনি, মনির হোসেন কে উক্ত জাহিদুল হোসেন,গংরা বেধরক পিটিয়ে রক্তাক্ত কাটা জখম করে। এবং তার পকেটে থাকা সমিল মালিককে দেওয়ার জন্য এক লক্ষ টাকা, এবং কর্মচারী দের বেতনের পঞ্চাশ হাজার টাকা,জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে তার মেয়ের জামাই এসে তাকে উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নেন। উক্ত বিষয়ে সাংবাদিকদের জানান।আহত মনির হোসেন সাংবাদিক দের জানান। এবং ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে কঠিন বিচার দাবী করেন। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মেয়ের জামাই বাদী হয়ে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিষয়ে জাহিদুল হোসেন এর সাথে মোবাইল যোগাযোগ করিলে তিনি ফোন রিসিভ করেননি। আশেপাশের লোকজন এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদেরকে আইনের আওতায় এনে ন্যায় বিচারের জোর দাবি করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪