ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নরসিংদীর শিবপুরে মাদকের টাকা না দেওয়ায় পুত্রের হাতে মা খুন গ্রেফতার এক।

Mizanur
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ৬, ২০২৫
  • 83 শেয়ার

মোঃ কামাল হোসেন প্রধান, স্টাফ রিপোর্টার (নরসিংদী):

 

নরসিংদীর শিবপুর বৈলাব গ্রামে মাদকের টাকা না পেয়ে পাষন্ড পুত্র তার গর্ভধারণী মাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কোন এক সময় শিবপুর উপজেলার বৈলাব গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত: নূরুল হক মাস্টারের পুত্র মাদক সেবনকারী জাবের হোসেন (২৮) প্রতিনিয়ত তার মায়ের নিকট মাদক এর টাকার জন্য তার মাকে নির্যাতন করতো। ঘটনার দিন রাতে তার মাতা শামসুন্নাহার এর নিকট মাদক সেবন করার জন্য টাকা চায়। শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পাষন্ড পুত্র জাবের হোসেন তার মাকে নির্মমভাবে পিটাতে থাকলে ঘটনাস্থলেই শামসুন্নাহার মারা যায়।

অদ্য ৪মে ২০২৫ ইং রবিবার শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক জাবের হোসেনকে আটক করে। এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন হত্যাকারী তার মাকে ঘরের দরজার হাতলের লাগিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। তখন জাবের হোসেন নেশাগ্রস্ত ছিল বলে পুলিশকে জানায়। তিনি আরো বলেন অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪