ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাজিরপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
  • 68 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার —বিশেষ প্রতিনিধি:

 

 

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরের নাজিরপুর থানার আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নাজিরপুর থানাধীন মাটিভাঙ্গা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।

সভায় উপস্থিত সাধারণ জনগণ ও সেবা প্রত্যাশীরা বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা বিষয়ক সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, অফিসার ইনচার্জ নাজিরপুর থানা, থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “জনগণই পুলিশের শক্তি। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। আমরা চাই মানুষ যেন নির্ভয়ে, হয়রানিমুক্তভাবে পুলিশের সেবা গ্রহণ করতে পারে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪