ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচন (২০২৫-২০২৭) মাসুদ – পন্টি প্যানেল এর জয়লাভ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুন ২৮, ২০২৫
  • 171 শেয়ার

মোঃ হুমায়ুন কবীর মৃধা,নারায়ণগঞ্জ প্রতিনিধি।

 

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এতে আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি পূর্ণাঙ্গ প্যানেল জয়লাভ করেছে। শুক্রবার (২৭ জুন) ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

১১টি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন যার মধ্যে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি প্যানেলের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি: আবু সাউদ মাসুদ সহ-সভাপতি: বিল্লাল হোসেন রবিন সাধারণ সম্পাদক: আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক: আহসান সাদিক শাওন কোষাধ্যক্ষ: আনিসুর রহমান জুয়েল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: লুৎফর রহমান কাকন কার্যকরী সদস্য: আরিফ আলম দিপু রফিকুল ইসলাম জীবন আব্দুস সালাম মাহফুজুর রহমান ও প্রনব কৃষ্ণ রায়।

বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহার নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪