ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুন ১৪, ২০২৫
  • 123 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর কালিয়া আর্মি ক্যাম্প ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে একটি সক্রিয় মাদকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভোর ৪টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ইয়াবা, নগদ অর্থ, ভারতীয় মুদ্রা এবং মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যর ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আসামি আলমাস জমাদ্দারের বাড়ি ঘিরে ফেলা হয়। অভিযানের সময় আলমাস পলায়ন করলেও তার স্ত্রী জলি বেগম (২৫) ও এক যুবক মোঃ আনিসুর রহমান (২৬) কে আটক করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবহারের উপকরণ, নগদ টাকা এবং কিছু পরিমাণ ভারতীয় রুপি জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এই অভিযান মাদক চক্র নির্মূলে চলমান কার্যক্রমের অংশ এবং এলাকাটিতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪