ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাশকতা অভিযোগে মামলায় আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী কারাগারে

Mizanur
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 86 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মী আদালতে হাজির হতে গেলে বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণ করেন।

নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের পৃথক তিন মামলায় নড়াইলের কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মী কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে আসামিরা আদালতে হাজির হলে নড়াইলের জ্যেষ্ঠ বিচারক মেহেদী হাসান ও সাবরিনা চৌধুরী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা এবং নড়াগাতী থানায় দিয়ে স্কুলের মাঠ প্রাঙ্গনে এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করেন।

কারাগারে যাওয়া নেতাকর্মীরা কারাগারে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন— কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, কালিয়া উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখ, ৫ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪