ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাসিরনগরের কাহেতুরায় জামায়াতের ইফতার মাহফিল

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১২, ২০২৫
  • 83 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):

 

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কুন্ডা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১১ মার্চ) বিকেলে কাহেতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জাহিদুল ইসলামে সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ আহমেদ । সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নাসিরনগর উপজেলা শাখার আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২৪-এর বিপ্লবে প্রায় দেড় হাজারেরও অধিক ছাত্র-জনতা শহীদ হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদীর হাতে এদেশ তুলে দিতে চাই না। ইফতার মাহফিলে দলের স্থানীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪