ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাসিরনগরে পুলিশের চৌকস বুদ্ধিমত্তায় অপহরণের ছয়দিন পর যুবককে উদ্ধার, আটক পাঁচ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 79 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অপহরণের ছয়দিন পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২মার্চ)ভোররাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নয়ন দাসকে (২৬) উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ১৬ই মার্চ(রোববার) সকাল ১০টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নে ফান্দাউক বাজারে প্রতিদিনের মত রোববারও সকালে দোকানে যাওয়ার পরপরই কিছু অপরিচিত লোক মাইক্রোবাস নিয়ে সেখানে আসে। নয়নের নাম জানতে চেয়ে তারা দোকানের ঠিকানা নিশ্চিত করে। এরপর দোকানে গিয়ে নয়নকে গাড়িতে করে নিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ। অপহরণের পর থেকে চক্রটি নয়ন দাসের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।মুক্তিপণের টাকা ১৭ই মার্চ(সোমবার) সকালের মধ্যে দিতে হবে, নইলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানার পর থেকেই নয়ন দাসকে উদ্ধারে অভিযানে নামে নাসিরনগর থানা পুলিশ। এরপর গত ছয় দিন অভিযান চালিয়ে পুলিশের চৌকস বুদ্ধিমত্তায় শুক্রবার ভোর রাতে নয়ন দাসকে উদ্ধার করা হয়। নয়নকে অপহরনকারীরা বিভিন্নভাবে আঘাত করায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলে জানা গেছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান,নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, নয়ন চন্দ্র দাসকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আমাদের এসপি স্যার প্রেসব্রিফং করে বিস্তারিত জানাবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪