ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নাসিরনগরে হারিয়ে যাওয়া ধানের শীষ যুক্ত লোগো খুঁজে পেতে আবেগঘন আবেদন

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • 97 শেয়ার

নিহারেন্দু চক্রবর্তী

 

নাসিরনগরে এক রাজনৈতিক কর্মীর বুকের শোভা পাওয়া ধানের শীষের লোগোটি গত ৩ সেপ্টেম্বর ২০২৫ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি মিছিলে হারিয়ে গেছে। সেজন্য বেশ ক’ দিন ধরে তিনি ভীষণ কষ্ট নিয়ে দিন কাটাচ্ছেন।
লোগো হারানো ব্যক্তির নাম মিলন হোসেন।তিনি গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা।তিনি জানান এই লোগোটি তাঁর কাছে শুধু একটি প্রতীক নয়, বরং রাজনৈতিক জীবনের সকল ইতিহাস ও স্মৃতির প্রতিচ্ছবি।বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্য জোটের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত মরহুম আসানুল হক সাহেব নিজ হাতে তাকে এটি উপহার দিয়েছিলেন বলেন জানান।

মিলন হোসেন আরো বলেন “সেই সময় আমি রাজনীতি কি তা বুঝতাম না মিছিলের নেতৃত্ব দিয়ে আহছানুল হকের বাড়িতে গেলে তিনি অনেক টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি টাকা গ্রহণ করিনি। পরে তিনি(আহসানুল হক) ভালোবেসে নেত্রীর প্রতীক ধানের শীষ আমাকে নিজ হাতে উপহার দেন। সেই থেকে আমি বিএনপি নামক দলটিকে বুকে লালন করে আসছি।”
তিনি আরও বলেন,
“আমার বুকের ধানের শীষ লোগোটা যদি কারও কাছে থেকে থাকে কিংবা কেউ মিছিলের ভিডিও বা ছবির মাধ্যমে পেয়ে থাকেন তবে আমাকে ফিরিয়ে দিলে আমি কৃতজ্ঞ থাকব। আমার জীবনের এক বড় আশা পূর্ণ হবে

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪