ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপি জনসভা জনসাধারণের ঢল

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
  • 114 শেয়ার

মোঃ পলাশ শেখ, বিশেষ প্রতিনিধি:

 

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।

নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চালকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে তিনি বলেন, যারা দলের জন্য শ্রম দেন, ঘাম ঝরান কেবল তাদেরই দল এবং জনগণ মূল্যায়ণ করবে। নেতাকর্মিদের বিভ্রান্ত না হয়ে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণের আহবান জানিয়ে সেলিম রেজা বলেন, ‘অতিীতেও আপনাদের পাশে ছিলাম, ইনশা আল্লাহ আগামীতেও থাকবো। নেতাকর্মিদের পাশে বিপদে আপদে যিনি থাকেন তিনিইতো প্রকৃত নেতা। আগামী দিনে আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে কাজিপুরের সেবা করতে এমপি হিসেবে দল আমাকেই মনোনয়ন দেবেন। আমি অবশ্যই কাজিপুরে রাজনীতিতে সহাবস্থান তৈরি করবো। আমরা আওয়ামী লীগের মতো কাজিপুর চালাবো না।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে সেলিম রেজা বলেন, ‘খলিল-জয়ের কারণে নিজেদের বাড়িতে ঘুমাতে পারি নাই। তারপরও কাজিপুরে বিএনপিকে সংগঠিত রাখতে নেতাকর্মীদের নিয়ে গোপনে উঠোন বৈঠক সহ মোবাইলে সব সময় যোগাযোগ রেখেছি। তাইতো আজ কাজিপুরের বিএনপি সুসংগঠিত। এসময়ে আরো উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম,সাবেক সিনিয়র সহ সভাপতি এসএম গাজী মাজহারুল আনোয়ার,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, সাবেক সংগঠিনক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪