ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নীলফামারীতে বহু প্রতীক্ষিত শিশু পার্কের উদ্বোধন

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
  • 107 শেয়ার

আশীষ বিশ্বাস, স্টাফ রিপোর্টার:

 

 

নীলফামারী শিশুদের সুস্থ বিনোদন, সুন্দরভাবে, ও সৎ মানুষিকতা নিয়ে মানসিক বিকাশের লক্ষ্যে নীলফামারী পৌরসভা গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর নীলাম্বরী শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার পৌর প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ নাইরুজ্জামান পার্টি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মন্টু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী শহর শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আনিসুর রহমান আজাদ। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অংশগ্রহন করেন। উদ্বোধনের পর পার্কটি শিশুদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে। পার্কটিতে দোলনা, স্লিপার, নাগরদোলাসহ বিভিন্ন আধুনিক খেলনার ব্যবস্থা রাখা হয়েছে, যা শিশুদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিবে। এছাড়াও, পার্কের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা।

প্রধান অতিথি মো. নায়িরুজ্জামান বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সুস্থ বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিশুদের সুস্থ দেহ ও সুন্দর মানসিকতার বিকাশ ঘোটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে”। এতদিন নীলফামারীেতে শিশুদের জন্য খান না থাকায়, স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “এতদিন শিশুদের জন্য নীলফামারীতে তেমন কোনো বিনোদনমূলক স্থান ছিল এই পার্কটি তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শিশুদের সুস্থ ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে এ পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪