ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

নোয়াখালীতে যৌথবাহিনী কর্তৃক ৩ ইয়াবা কারবারি আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
  • 108 শেয়ার

মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী । 

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাদের কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৫৫), বান্দরবান জেলার লামা থানা এলাকার মন্ডলের ছেলে জমির হোসেন (৬৮) ও কক্সবাজারের উখিয়া থানার লালুর ছেলে ওসমান হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবনের মাদককারবারি জমির ও কক্সবাজারের ওসমান দীর্ঘদিন থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করে আসছেন। জাহাঙ্গীর রাজনীতির আড়ালে মূলত একজন চিহিৃত মাদককারবারি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমসহ তার ২ সহযোগি মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪