ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
  • 127 শেয়ার

মোঃ মাফিজুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ বিশালের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক ও কবর জিয়ারত করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন শহীদ বিশালের বাবা মাজিদুল সরকার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ইউনিয়ন জামায়াতের আমীর সাজেদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য যে ৪ আগস্ট জুলাই আন্দোলনে জয়পুরহাট পাঁচুর মোড়ে আন্দোলনরত অবস্থায় গুলিতে বিশাল শহীদ হোন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪