ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
  • 75 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট । 

 

 

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা রয়েছে তার নামে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনক হিসেবে চলাফেরা করছিলেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করে। পরে খবর পেয়ে জয়পুরহাটের পুলিশের একটি টিম বুধবার দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪