ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় আন্দোলনের মুখে অবশেষে ইউপি চেয়ারম্যান আজাদের পদত্যাগ 

Mizanur
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 67 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:   

 

খুলনার পাইকগাছা সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের অব্যহত আন্দোলনের মুখে চেয়ারম্যানি পদ থেকে পদত্যাগ করেতে বাধ্য হয়েছেন রাড়ুলী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক অধ্যাক্ষ বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীগীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের আহবানে ইউনিয়নের বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের খবরটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। মানববন্ধন থেকে ঘোষনা করা হয় আজ (১৬ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদে মানববন্ধন অনুষ্ঠান হবে।

আজ রবিবার সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে উপায়ন্ত না পেয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন। এসময় তিনি বার্ধক্য ও অসুস্থতার কারন উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর পদত্যাগের আবেদন করেন। পদত্যাগের বিষয়টি জানাজানি হলে আন্দোলকারীদের মধ্য আনন্দের বন্যা বয়ে যায়। আনন্দ মিছিল করে মিষ্টি বিতরন করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ পত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি পাঠাবো।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪