ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় চোরাই মালামাল সহ দুই চোর গ্রেফতার

Mizanur
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
  • 84 শেয়ার

বি.সরকার, খুলনা বিভাগীয় প্রধান ।

 

পাইকগাছায় দুই চোরকে চুরি হওয়া মালামাল সহ গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার কাশিম নগর বাজার এলাকা থেকে রোববার ভোরের দিকে তাদেরকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছে। থানায় মামলা হয়েছে এবং রোববার দুপুরে গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মসজিদের ব্যটারী চুরি করে পালানোর সময় কাশিম নগর এলাকা থেকে সকাল সাড়ে ছয়টার দিকে চুরি হওয়া মালামাল সহ উপজেলার শ্রীরামপুর গ্রামের ভোলাগাজীর ছেলে আসলাম গাজী(২৪), নাছিরপুর গ্রামের নুরুজ্জামান মোড়লের ছেলে রনি মোড়ল (২২) দেরকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুমন গাইন জানিয়েছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, শনিবার রাতে দুইজন চোর মসজিদের ব্যটারী চুরি করে পালানোর সময় তাদেরকে মালামাল সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে । তিনি আরও জানান যে, এ ছাড়াও তাদের বিরুদ্ধে থানায় আরো ৫ টি চুরি মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪