ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই, আটক- ১

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৭, ২০২৫
  • 77 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে সংঘবদ্ধ তিন ছিনতাইকারী। পালানোর সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) বাঁকা বাজারের এক ইলেকট্রনিক্স দোকানের মালিক। সাধন দেবনাথ বলেন, দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলাম। সরকারি দীঘির পুকুরপাড় এলাকায় পৌঁছাতেই তিনজন লোক গতিরোধ করে আমাকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। পরে ব্যাগে থাকা সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল নিয়ে দৌড় দেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক ছিনতাইকারীর নাম তুহিন দাশ। তাকে পুলিশি পাহারায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় এখনো অন্য দুই ছিনতাইকারীর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাচি শিকদার বলেন, আহত ব্যবসায়ী সাধন দেবনাথ এবং গণপিটুনির শিকার ছিনতাইকারী তুহিন দাশ চিকিৎসাধীন। তুহিন দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪