ঢাকা   ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
  • 172 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

খুলনার পাইকগাছায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য সহ ৩ জন‌কে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের পুত্র রসময় বিশ্বাস (৫৫) ও তার পুত্র প্রীতম বিশ্বাস (৩০), একই গ্রামের নির্মল চন্দ্র বিশ্বাসের পুত্র দেবব্রত বিশ্বাস (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথবাহিনী উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের রসময় বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপগান, ৫টি তাজা ককটেল, ১৫০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির দ্রব্য সামগ্রী, মাদক সেবনের দ্রব্যসামগ্রী, মোবাইল ফোন ৩টি এবং ৩টি এনআইডি কার্ডসহ তিন জনকে আটক করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ১৮০৮ অস্ত্র নিয়ন্ত্রন আইনে ১৯ (ক) ধারা ও বিষ্ফোরক আইনের ৫ ধারায় মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪