ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের আহবায়কের সংবাদ সম্মেলন।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫
  • 81 শেয়ার

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

 

 

খুলনার পাইকগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও যুগ্ম আহবায়কের বিরুদ্ধে করা মানববন্ধন ও পথসভার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য মুলকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। বরং যারা এসব করেছে তারা আওয়ামীলীগের দোষর। আমার দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল এসব করিয়েছে। মোস্তফা গাজী সন্ত্রাসী শফির অন্যতম সহচর। এছাড়া মোস্তফারা শফিকে হত্যা করার চক্রান্ত করে। এছাড়া একটি কুচক্রী মহল আমাকে ক্ষতিগ্রস্ত করতে ও আমার খালের মাছ লুটপাট করার জন্য গভীর ষড়যন্ত্র করছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম ও বিশ্বজিৎ সাধু।

প্রেরকঃ
মোঃ শফিয়ার রহমান
উপজেলা প্রতিনিধি
পাইকগাছা খুলনা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪