ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাইকগাছার আমিরপুরের গাবতলা খালে বাঁধ দেয়ায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ|

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, এপ্রিল ৭, ২০২৫
  • 110 শেয়ার

মোঃ রেজাউল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি :

খুলনার পাইকগাছার আমিরপুরের গাবতলা খালে বাঁধ দেয়ায় উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ হয়েছে। জানা যায়, উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের , পানি নিষ্কাশনের একমাত্র পথ গাবতলা খালের উপর বাঁধ দিয়ে মৎস্য চাষ করছে প্রভাবশালী মিল্টন কুমার সানা, রিপন কুমার সানা ও পঙ্কজ কুমার সানা।

তাদের অবৈধ ভাবে খালের উপর বাঁধ দিয়ে মৎস্য চাষ করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম সরদাররের নেতৃত্বে এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বরাবর প্রদান করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, আমিরপুর গ্রামের প্রায় ১৩শ বিঘা জমির পানি নিষ্কাশনের একমাত্র পথ হচ্ছে গাবতলা খালটি। এর আশেপাশের জমিতে প্রচুর পরিমাণে তরমুজ ও সবজি চাষ করে হাজার হাজার মানুষ তাদের জিবিকা নির্বাহ করছে।

কিন্তু বিবাদীগন জোর জবারানে, অবৈধভাবে মাছ চাষের উদ্দেশ্যে উক্ত খালের উপর দিয়ে বাঁধ নির্মাণ করেছে। যার ফলে এলাকার হাজার হাজার তরমুজ ও সবজি চাষীরা তাদের চাষ কার্যে চরম বাধার সম্মুখীন হচ্ছে। তাছাড়াও আসছে বৃষ্টি মৌসুমে পানি বন্দি হয়ে উক্ত সমুদয় জমিসহ বসত বাড়ি ঘর জলমগ্ন হওয়ার তীব্র আশংকা রয়েছে। সে কারণে এলাকাবাসী খালটি দ্রুত তার আগের অবস্থায় ফিরে পেতে স্থানীয় ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম সরদারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪