ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাটগ্রামের দহগ্রাম বিজিবি টহল দল কর্তৃক মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
  • 73 শেয়ার

আব্দুস সামাদ

রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৫১ বিজিবির দহগ্রাম বিওপির টহল দল কর্তৃক দুই যুবককে আটক করে শারিরীক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দুই যুবক।

বুধবার ১৫ আগষ্ট বিকাল ৩ টায় ৩০মিনিটে পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এ সংবাদ সম্মেলন করে আব্দুল আলিম সুমন (৩০) ও রশিদুল ইসলাম( ৩৫) দুই যুবক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে তারা জানান, ১৫ আগষ্ট সকালে তারা শশুর বাড়ি দহগ্রাম তাতিপাড়া হতে সকালে জিবিকা নির্বাহের উদ্দেশ্যে
বাড়ির পথে রওনা হয়। পথিমধ্যে বিজিবির টহল দল তাদের আটক করে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করে। কোন কিছু না পাওয়ার পর তারা ভারত গেছে গরু আনতে এমন স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করে।

তারা স্বীকার না করায় তাদের বেধরক মারপিট করে এবং পুকুরের পানিতে বিশবার চুবায়। এতে তারা অসুস্থ হয়ে পড়লে বিজিবির টহলদল তাদের ছেড়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পাটগ্রাম হাসপাতালে ভর্তি হয়।

তারা কেন সকাল ৭ টায় শশুরবাড়ী থেকে চলে আসলো এমন প্রশ্নের উত্তরে তারা বলেন দিন হাজিরা কাজে যোগ দিতেই মূলত তারা সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বাড়িতে এসে সকাল ৮ টার মধ্যে হাজিরা কাজে যোগ দেওয়ার কথা তাদের।
এ বিষয়ে পানবাড়ি ক্যাম্প কমান্ডারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪