আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রামে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ২০% বাড়ি ভাড়া ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পাটগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। বিক্ষোভ মিছিলটি পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পাটগ্রাম উপজেলা চত্তরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মমিনুল হক কোয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন পানবাড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক পাটগ্রাম শিক্ষক সমিতির সভাপতি,আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম সিনিয়র মাদ্রাসার সুপারেন্টটেন মাওলানা আবুল কালাম আজাদ, পাটগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফনি ভূষন শর্মা সহ প্রমুখ।
এসময় দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তিন দফা থেকে ১ দফায় রুপান্তরিত হবে বলে হুশিয়ারী দেন তিনি তা হলো জাতীয় করনের দাবি পাটগ্রাম মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল বলেন, ৫০০ টাকা দিয়ে ডাক্তার তো দূরের কথা কবিরাজেও দেখাতে পারেন না এমপিওভূক্ত শিক্ষকরা বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ইতিহাস স্বাধীনতার পর থেকে হাজার হাজার শিক্ষক লাঞ্ছিত বঞ্চিত এই বৈষম্য দূর করতে হবে এসময় বক্তরা শিক্ষকের উপর হামলাকারী পূলিশের ডিসির প্রত্যাহার দাবি করেন।
আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি
০১৭৩৭০৩৩২৯৫