ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাটগ্রাম চিতাবাঘ এর আতঙ্কে এলাকাবাসী

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 140 শেয়ার

আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি।।

 

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পিলারের কাছ দিয়ে ৪ থেকে ৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে এসব বাঘ প্রবেশ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন ৬১ বিজিবির নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার। তিনি জানান, বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের জন্য আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। অনেকেই বাঘের পায়ের চিহ্ন দেখেছেন বলে দাবি করেন। কেউ কেউ সেই পায়ের চিহ্ন মোবাইল ফোনে ধারণ করেছেন বলেও জানা গেছে।

সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন, গতরাত এগারোটার দিকে জানতে পারি সীমান্ত কাঁটাতারের বেড়া টপকে বাঘ বাংলাদেশে প্রবেশ করেছে। বাঘ আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

তিনি আরও বলেন, “আগেও জগতবেড় ইউনিয়নে ২টি চিতাবাঘ প্রবেশের ঘটনা ঘটেছিল। সেসময় ১টি বাঘকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলে। বাঘের আক্রমণে পাটগ্রামের আবু বক্করসহ আহত হয়েছিল ৪জন। তাই এবার বাড়তি সর্তকতা বাড়াতে হবে।

এদিকে চিতাবাঘ প্রবেশের খবরে সীমান্ত এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪