ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
  • 142 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন জেসিও-নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন। ব্যাটালিয়ন সদর থেকে পশ্চিম-উত্তর দিকে অবস্থিত কানুনগো পাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

টহল চলাকালে ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন ধরনের আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জিসহ নানা প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ হাজার ৭০০ টাকা বলে জানা গেছে। বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত চোরাচালানী মালামাল আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪