ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পাহাড় পুর আদর্শ কলেজে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২০, ২০২৫
  • 138 শেয়ার

রামকৃষ্ণ তালুকদার, বিশেষ প্রতিনিধি:

 

 

বৃহস্পতিবার (১৯ জুন) পাহাড়পুর আদর্শ কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ সৌমিত্র শেখর দাশের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব রাসেন্দ্র চন্দ্র দাস- এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। কলেজ অধ্যক্ষ সৌমিত্র শেখর দাশ বিদায়ী শিক্ষার্থীদের উদেশ্যে বলেন- এই বিদায় আসলে একাডেমিক বিদায় কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে আত্মিক বন্ধন রচিত হয়, তার কোনো বিদায় হয় না, এই বন্ধন চিরন্তন। তিনি আরও বলেন, তোমাদেরকে আগামী দিনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে এবং সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে।

উচ্চ শিক্ষা অর্জনে বাহিরে চলে গেলে আবারও ফিরে এসে জন্মস্থানকে আলোকিত ও সমৃদ্ধ করতে হবে। এছাড়াও তিনি পরীক্ষার প্রিপারেশন ও পরীক্ষার হলে পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে নিদের্শনা দেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের এডহক কমিটির সম্মানিত অভিভাবক সদস্য প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক সুবাস চন্দ্র দাস, প্রভাষক প্রমোদ চন্দ্র দাস, মোঃ আশরাফুল ইসলাম, সাবিকুন্নাহার,সুইটি রানী সরকার, সজল কান্তি সূত্রধর,বাবুল চন্দ্র বিশ্বাস, মোঃ ওয়ালিউল হাসান,মোঃ হানিফ,আনোয়ার হোসেন ও কলেজের ছাত্র- ছাত্রী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। এ বছর কলেজ থেকে ৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

পরীক্ষার্থীদের পক্ষে তৃষ্ণা দাস, শিউলি রানী দাস, সুষ্মিতা রানী দাস বলেন- আজ আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি প্রিয় বিদ্যাপীঠ থেকে আর স্মৃতি হয়ে থাকবে প্রতিটি মুহূর্ত। আপনাদের কাছ থেকে যে সুশিক্ষা, আদর-স্নেহ আর যতটুকু ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আমাদের জন্য আশির্বাদ ও দোয়া করবেন আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি এবং পরীক্ষায় সাফল্যের সহিত উত্তীর্ণ হয়ে কলেজের সুনাম বয়ে আনতে পারি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪