ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পিংনা নূরানী তা’লীমুল কোরআন মাদরাসা এতিম হেফজ ও কিতাবখানায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
  • 55 শেয়ার

আল আমিন হাসান জামালপুর প্রতিনিধি

 

জামালপুর সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে শনিবার সকালে পিংনা নূরানী তা’লীমুল কোরআন মাদরাসা এতিম হেফজ ও কিতাবখানায় হেফজ সমাপনী সবক গ্রহন ও সকল বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শনী উপলক্ষে অভিভাবক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন পিংনা নূরানী তা’লীমুল কোরআন মাদরাসা এতিম হেফজ ও কিতাবখানা এবং সঞ্চালনায় ছিলেন উক্ত মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আরিফুল হক ।

তথ্যসূত্রে জানা যায় উক্ত প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সহ তার পরিবারবর্গ ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল ইসলাম ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরিষাবাড়ী আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবীর তালুকদার শামীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক জামালপুর জেলা ছাত্রদল ও যুবদল নেতা মোঃ মোস্তাফিজুল হাসান রিপন ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কোরআন বিভাগের খতিব মাওলানা মাকসুদুল কাফী ।

এসময় আরো উপস্থিত ছিলেন পিংনা ইউনিয়ন বি এন পি র সাধারণ সম্পাদক আঃ রশিদ, পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ , সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ তালুকদার , পিংনা ইউনিয়ন বি এন পির যুবদল সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান , সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া , সাংগঠনিক সম্পাদক শাহাজামাল ,যুবদল নেতা সাওকায়াত হোসেন , নোমান , পিংনা ইউনিয়ন ছাএদল সভাপতি তমাল হোসেন , সাধারণ সম্পাদক মোঃ রবিউল তালুকদার , সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান , পিংনা ইউনিয়ন সেচ্ছাসেবক দল সভাপতি বেলাল হোসেন ময়নাল , সাধারণ সম্পাদক হযরত আলী সহ অঙ্গ- ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক ।

উক্ত অনুষ্ঠান শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন পদপ্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম সহ দলীয় সকল নেতাকর্মীবৃন্দ ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪