ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পুকুর পাড়ে খেলতে গিয়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুলাই ৪, ২০২৫
  • 134 শেয়ার

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই সিহাব (৯ ) ও সোহান (৮ ) নামের দুই জন পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (৪  জুলাই) সকালে উপজেলার  ১নং পাড়িয়া ইউনিয়নে ছোট লাহিড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাদ্রাসা ছাত্র সিহাব হোসেন ও সোহান উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল  ইসলাম এর ছেলে। দুই জনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, সকালে সিহাব ও সোহান তার দাদির সাথে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গিয়ে বাড়ির পার্শ্বে পুকুরের পাড়ে খেলতে নামে। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি বেগম বলেন, ছেলে দুটিকে পুকুরের পানিতে দেখে চিৎকার চেঁচামেচি করলে আসেপাশের মানুষ জন ছুটে আসে। দীর্ঘক্ষন স্থানীয় লোকজন চেষ্টা করার পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পরিবার দুটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪