ঢাকা   ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পেড়লী গ্রামে খাদিজা নামে এক গৃহবধূ হত্যা, আসামি গ্রেফতার জন্য পুলিশের তৎপরতা

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
  • 83 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে পারিবারিক কলহের জেরে খাদিজা বেগম (২৬) হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর (রবিবার) রাতে খাদিজা বেগমের স্বামী রমিজ শিকদারের বাড়িতে কয়েকজন ব্যক্তি এসে দাবি করেন যে খাদিজার বিয়ে আসামি জুবেল শিকদারের সঙ্গে হয়েছে এবং তাকে তাদের কাছে হস্তান্তর করতে হবে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রমিজ শিকদার প্রতিবেশীদের ডাকতে বাইরে গেলে আসামিরা খাদিজাকে তুলে নিয়ে যায়। পরদিন সকালে আসামি জুবেল শিকদারের বাড়িতে খাদিজার সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি জাহিদুল শিকদার ক্ষিপ্ত হয়ে কাঠের দরজার খিল দিয়ে খাদিজার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে অন্যান্য আসামিরা তাকে কিল-ঘুষি মারলে তিনি অজ্ঞান হয়ে যান।

পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে আসামিরা খাদিজাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন জ্ঞান ফিরলে খাদিজা তার পরিবারের কাছে আসামিদের নির্যাতনের কথা জানান। তবে ২৫ ডিসেম্বর (বুধবার) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল্লাহ মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশের তৎপরতায় গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) গোয়েন্দা শাখার একটি টিম কালিয়া থানার পেড়লী গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মিঠু ফকিরকে (২৬) গ্রেফতার করে।

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪