ঢাকা   ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

পৌরসভার রেলস্টেশন থেকে অপহরণ করে মুক্তিপণ আদায় কালে তিনজন গ্রেফতার

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
  • 67 শেয়ার

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলে সদরে পুলিশের অভিযানে অপহরণ করে মুক্তিপণ দাবি তিনজন গ্রেফতার। নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকায় হাবিবুর রহমান (৩২) নামের একজন ফুল ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোঃ রাসেল শেখ নড়াইল জেলা প্রতিনিধি থেকে জানান, মঙ্গলবার (২৫ মার্চ) হাবিবুর রহমান ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সাফাত ভূইয়া (১৯)কে হাতেনাতে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ও বুধবার (২৬ মার্চ ) অভিযান চালিয়ে অপর দুইজন জাবির শেখ (১৮) ও মুন শেখ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালীর হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মো. সাফাত ভূইয়া,একই এলাকার মতিয়ার মাস্টারের ছেলে মুন ও হাফিজ শেখের ছেলে জাবির শেখ। ভুক্তভোগী হাবিবুর রহমান সদর উপজেলার লস্কারপুর গ্রামের গোলাম রব্বানি মোল্যার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ব্যবসায়ী হাবিবুর রহমানকে পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে ভওয়াখালী রেলস্টেশন এলাকায় আটকে রাখে আসামিরা। এসময় ভুক্তভোগীর নিকটে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাই করে তারা। এছাড়াও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনদের নিকট ফোন করতে থাকে আসামিরা। পরে সদর থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এসময় আসামি সাফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এক ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে আসামি সাফাতকে গ্রেফতার করা হয় এবং (বুধবার) তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে অভিযান চালিয়ে আরও দুই আসামি মুন ও জাবিরকে গ্রেফতার করা হয়েছে। (বৃহস্পতিবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪