ঢাকা   ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রচণ্ড রোদের খরতাপে কৃষকদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
  • 155 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার- বিশেষ প্রতিনিধি:

 

বাংলার মাঠে যখন খরতাপের দাহে পুড়ছে কৃষকেরা, তখন তাদের পাশে মানবতার নিদর্শন হয়ে দাঁড়ালেন অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের মাঠে গিয়ে তিনি কৃষকদের মধ্যে স্যালাইন, গ্লুকোজ ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন — যেন শ্রমে ক্লান্ত কৃষকেরা শক্তি ফিরে পান, প্রাণ ফিরে পান।

তিনি বলেন, “এই দেশের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কৃষকরা যদি মাঠে ঘাম না ঝরাতেন, তবে আমাদের ঘরে ভাতের থালা ভরতো না। আজ তাদের পাশে থাকাই আমাদের নৈতিক দায়িত্ব।”

কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, “কৃষকরা জাতির গর্ব, তাদের কষ্টকে সম্মান জানানো আমাদের মানবিক দায়িত্ব। কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সামাজিক ঐক্য ও সহমর্মিতার এক অনন্য নজির স্থাপন করতে পারি।”

অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমানের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সকলের হৃদয়ে গভীর প্রশংসার জন্ম দেয়। মাঠের কৃষকেরা জানান, “প্রচণ্ড গরমে যখন আমরা হাঁপিয়ে উঠি, তখন স্যালাইন, গ্লুকোজ ও পানির ব্যবস্থা পেয়ে আমরা নতুন করে কাজের সাহস পাই।”

দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা আজকের দিনে এক উজ্জ্বল উদাহরণ। কৃষকদের পরিশ্রমের কদর করে তাদের সাথে সরাসরি মাঠে গিয়ে সহমর্মিতা প্রকাশ করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ।

শেষে অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, “আমি চাই, দেশের প্রত্যেক সচেতন নাগরিক দুর্দিনে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াক। আমাদের সম্মিলিত মানবিকতায়ই গড়ে উঠবে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪