ঢাকা   ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ফকিরহাটে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৮, ২০২৫
  • 180 শেয়ার

বাগেরহাট প্রতিনিধিঃ রুমান শেখ :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) আছরের নামাজ শেষে উপজেলার মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং মোহাম্মদ মহিদুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোফাজ্জল হায়দার। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

এ সময় অত্র এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪